Feb 18, 2026
প্রেস বিজ্ঞপ্তি (অভিনন্দন বার্তা)
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমান সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পতন ঘটিয়ে জনাব তারেক রহমানের এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে এদেশে গণতন্ত্রের পুনঃযাত্রায় এক মাইলফলক হিসেবে কাজ করবে। উপাচার্য বলেন, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার যে মহান স্বপ্ন নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো, জনাব তারেক রহমানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানুষের সেই স্বপ্ন পূরণের দ্বার উন্মোচিত হলো। তিনি আরো বলেন, জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে জাতি অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি সাধন করবে এবং বাংলাদেশের জনগণকে একটি শিক্ষিত, দক্ষ, কর্মঠ, স্বাস্থ্যবান এবং নৈতিকভাবে আলোকিত সম্মানিত জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার আসনে সমাসীন হবে। উপাচার্য আশা প্রকাশ করেন, দীর্ঘ লড়াই-সংগ্রাম উত্তর জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন প্রবীণ-নবীনের সমন্বয়ে যে মন্ত্রীসভা গঠিত হয়েছে, তা দেশ-জাতির প্রত্যাশিত আশা-আকাঙ্ক্ষা পূরণে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও জুলাই ২৪-এর গণঅভ্যুত্থানে তৈরি গণআকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সঠিকভাবে পরিচালনা করবে।
উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সুস্থতা ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু
- Korea-Bangladesh Libray ODA কনফারেন্সে যোগ দিতে জাবি উপাচার্য ৪ দিনের সফরে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন
- প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় ডোরস ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) জাবি শাখার যাত্রা শুরু
- বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত
- হিট উপ-প্রকল্পের আওতায় ২০ জন তরুণ গবেষকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা
- জাবিতে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
- জাকসুর উদ্যোগে দুইদিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম উদ্বোধন