Feb 19, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ হ্যান্ডবলে চ্যাম্পিয়ন চারুকলা বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় চারুকলা বিভাগ ৮-৭ গোলে দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন চারুকলা বিভাগের জসাই মং মারমা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি -উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ‘টেকসই নগর পরিকল্পনায় তারুণ্যের ভাবনা’শীর্ষক প্রতিযোগিতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন
- টাইমস হায়ার এডুকেশন, র্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।। উপাচার্যের অভিনন্দন
- “Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগ চ্যাম্পিয়ন
- Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম-এর যোগদান
- রাস্তার উন্নয়ন কাজ ও শহিদ হাবিবুর রহমান কবির সরণির ভিত্তি প্রস্তরের উদ্বোধন
- Soho Project এর ডিসেমিনেশন মিটিং ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি চিটাগংয়ের এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত