Jan 01, 2026
প্রেস বিজ্ঞপ্তি
‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০১ জানুয়ারি ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া : জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, বেগম খালেদা জিয়া বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। রাজনীতির শুরু থেকেই তিনি দেশকে ধারণ করে এগিয়ে চলেছেন। দেশের রাজনীতি, মানুষ সর্বোপরি দেশের জন্য তিনি অসংখ্য ইতিবাচক কাজ করেছেন। নীতি-নৈতিকতা, আদর্শ, দেশপ্রেম এবং মানুষের আশা-আকাঙ্ক্ষার দাবিতে অনড় অবস্থানের মধ্য দিয়ে তিনি আপসহীন অভিধা অর্জন করেছেন। তিনি রাষ্ট্রীয় দায়িত্বে এসে ফারাক্কা বাঁধ, বিহারী সংকট সমাধান করাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আঞ্চলিক সমস্যা নিরসনে তিনি সব সময় সোচ্চার ছিলেন। আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন, জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মনজুর ইলাহী, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, বিবর্তন সংসদের উপদেষ্টা অধ্যাপক ড. শামীমা সুলতানা, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর, মহিলা ক্লাবের সভানেত্রী সহযোগী অধ্যাপক কামরুন নেছা খন্দকার, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, এজিএস ফেরদৌস আল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী মামুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক, জাতীয় ছাত্র শক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক সোহাগী সামিয়া, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের মুখপাত্র মো. মাহফুজুল ইসলাম মেঘ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আলোচনা সভার আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান।
এর আগে সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের বেগম খালেদা জিয়া হলের সামনে থেকে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের আয়োজনে শোক র্যালি শুরু হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গিয়ে শেষ হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ