Feb 27, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় ইতিহাস বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় ইতিহাস বিভাগ ১৪ রানে প্রত্নতত্ত্ব বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। টসে জিতে ইতিহাস বিভাগ ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৫ রান করে। জবাবে প্রত্নতত্ত্ব বিভাগ ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮১ রান করে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ‘‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking‘‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- `July Uprising 2024: An Overview of Oral History Archive’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রজাপতিসহ সকল প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে - জাবি উপাচার্য
- চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
- ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
- নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত