আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
Nov 12, 2025
Nov 12, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১২ নভেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ সকালে অনুষ্ঠিত আন্তঃবিভাগ হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ১১-৯ গোলে চারুকলা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের জেবেদায় বম সর্বোচ্চ গোলদাতার পুরস্কার অর্জন করেছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) চমৎকার উপভোগ্য খেলা উপহার দেওয়ার জন্য দু’দলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, আগামী এক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে আরো দু’টি খেলার মাঠ উদ্বোধন করা হবে। এর ফলে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ আরও বৃদ্ধি পাবে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও ক্রীড়াসহ সবক্ষেত্রে এগিয়ে নিতে শিক্ষার্থীদের আরও বেশি ভূমিকা রাখার আহ্বান জানান।
হ্যান্ডবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবেদা সুলতানা সভাপতিত্ব অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- Geospatial Data Analysis and Management (Basic) শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ