Dec 02, 2025
প্রেস বিজ্ঞপ্তি
আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ ডিসেম্বর ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আজ অনুষ্ঠিত আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলায় দর্শন বিভাগ ১ রানে অর্থনীতি বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ এই খেলায় অর্থনীতি বিভাগ সকালে টসে জিতে দর্শন বিভাগকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়। দর্শন বিভাগ নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান করে। জবাবে অর্থনীতি বিভাগ ৩ উইকেট হারিয়ে ১০২ রান করতে সমর্থ হয়। ম্যান অব দ্যা ম্যাচ দর্শন বিভাগের ইকবাল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট অর্থনীতি বিভাগের দীপঙ্কর। বাংলা বিভাগ ফেয়ার প্লে ট্রফি জয়লাভ করে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচাল বেগম নাছরীন, জাকসু’র ভিপি আবদুর রশিদ জিতু, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক দেবব্রত পাল।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত), জনসংযোগ অফিস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- নারী কাবাডি বিশ্বকাপ ২০২৫-এ বাংলাদেশ দলের ফিটনেস কোচ জাবি শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক সুজিত কুমার ব্যানার্জীকে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জাবি উপাচার্যের অভিনন্দন
- পিআরএলে যাওয়া কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান অফিসার সমিতির
- জাকসু নির্বাচন নিয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানের মন্তব্যের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- Institutionalizing Innovation, Technology Transfer and IP Protection: Role of Stakeholders at Jahangirnagar University শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- ২০২৪ সালের ১৪, ১৫ ও ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ঘটনায় অভিযুক্ত শিক্ষক ও কর্মকর্তাদের চলমান বিচার কার্যক্রমের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য
- ডিনস অ্যাওয়ার্ড ও ডিনস মেরিট অ্যাওয়ার্ড প্রদান
- জাবি উপাচার্যের সঙ্গে জাপানের জিসি মেডিক্যাল ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- নাট্যাচার্য সেলিম আল দীনের ১৯তম প্রয়াণ দিবস পালিত