May 13, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৩ মে ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, প্রশাসনকে জবাবদিহির মুখোমুখি করা হচ্ছে সাংবাদিকদের কাজ। কিন্তু একই সঙ্গে সাংবাদিকদের আরেকটি কাজ হলো প্রশাসনের কাজগুলো গণমাধ্যমে তুলে ধরা। তিনি আরও বলেন, প্রশংসা এবং পূজার পার্থক্য বুঝতে হবে। আপনি যদি কোনো একটা মানুষকে প্রশংসা করতে চান তাহলে তার একটা ধরন আছে সেটা হচ্ছে এমনভাবে করতে হবে যাতে আনুগত্যের জায়গাটা পূজার পর্যায়ে না যায়। উপাচার্য আরও বলেন, যেখানে অন্যায় হবে এবং যিনি অন্যায় করবেন তিনি যেই ব্যক্তিই হোক না কেন বা যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোন তার বিরুদ্ধে তো এই সংবাদ পরিবেশন করতে হবে। কারণ জাহাঙ্গীরনগরকে রক্ষা করা কোনভাবেই অন্যায়কে ধামাচাপা দিয়ে সম্ভব নয়। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে খুবই গুরুত্বের সাথে সেটা হচ্ছে সমালোচনা এবং কুৎসার পার্থক্য বুঝতে হবে। আমরা লক্ষ করেছি সমালোচনার নামে যখন কুৎসা রটনা করা হয় এটা সাংবাদিকতা নয়, মানুষ হিসাবে সেই ব্যক্তিটাকে ধ্বংস করে দেয়।
অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিবিসি বাংলার সাবেক জ্যৈষ্ঠ সাংবাদিক আকবর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সদ্য বিদায়ী কমিটির সভাপতি ওয়াজহাতুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক তানভীর ইবনে মোবারক ও নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক ওসমান সরদার। সমাপনী বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি এস এম তাওহীদ। অনুষ্ঠানে সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক (পিআরএল) অধ্যাপক ড. এ কে এম শাহনাওয়াজ, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিম, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের প্রমুখ বক্তব্য রাখেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের দায়িত্ব হস্তান্তর
- বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে পরিচালিত সকল অনুষদ ও ইনস্টিটিউটের গবেষণা প্রকল্প উপস্থাপন অনুষ্ঠানের উদ্বোধন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চীনের হুবেই ইউনিভার্সিটির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- স্বাধীনতা পদক প্রাপ্তিতে জাবিতে মুকিত মজুমদার বাবুকে সংবর্ধনা অনুষ্ঠানে জাবি উপাচার্য
- Insights from Recent Measles Outbreak in Bangladesh: Strengthening Scientific Response & National Preparedness শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
- আন্ত:বিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমানের ’আবু জাফর শামসুদ্দীন ও আয়েশা আখতার খাতুন মেমোরিয়াল ট্রাস্ট’-এর বিশেষ সম্মাননা পুরস্কার লাভ
- রসায়ন বিভাগে Masters Research Showcase শীর্ষক পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত
- ‘FT-IR, UV-Vis Spectroscopy and Microscopy’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Geospatial Data Analysis and Management (Basic and Intermediate) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু