জাবিতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দক্ষিণ কোরিয়া
Nov 18, 2026
Nov 18, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাবিতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দক্ষিণ কোরিয়া
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৮ নভেম্বর ২০২৬
আগামী ২৪ জানুয়ারি ২০২৭ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কোরিয়া-বাংলাদেশের যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ এন্ড ক্লাইমেট এ্যাকশন প্রজেক্টের অংশ হিসেবে কোরিয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন দক্ষিণ কোরিয়া থেকে আগত প্রতিনিধিদল। উপ-উপাচার্য (শিক্ষা) এ অনুষ্ঠানে কোরিয়া দলকে স্বাগত জানান এবং অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় কোরিয়ান ইউনিভার্সিটি কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসের এ্যাসিস্টান্ট ম্যানেজার ইয়ঙ ইয়ুন চো (Young Eun Cho), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোরিয়ান ভাষা প্রশিক্ষক ইও জিইয়ন (EO Jiyoun), লিম বঙ ট্যাক (Lim Bong Taek) উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা অফিসের উপ-পরিচালক আজমল আমীন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ উপ-পরিচালক মো. কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
কোরিয়া-বাংলাদেশ ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন প্রজেক্টের আওতায় আগামী ১৩ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরিয়ার ঐতিহ্যবাহী নৃত্য ,তায়কোয়ান্দো, কোরিয়ান গান এবং রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নৃত্য, গান ইত্যাদি পরিবেশন করা হবে। এই সাক্ষাৎকালে কোরিয়ার প্রতিনিধিদল জানায় এই আয়োজনের মূল লক্ষ্য কোরিয়ান ভাষা, তায়কোয়ান্দো ও কে-কালচার বিষয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ সৃষ্টি, দুই দেশের তরুণদের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করা এবং একটি টেকসই দ্বিপক্ষীয় অংশীদারত্ব গড়ে তোলা। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং বৈশ্বিক যুব সংহতি প্রতিষ্ঠায় যৌথ উদ্যোগকে উৎসাহিত করা।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
Press Release
South Korea to Host Joint Cultural Event at JU
Jahangirnagar University, November 18, 2026
A joint Korea-Bangladesh cultural event, hosted by Jahangirnagar University (JU), is scheduled for January 24, 2027. As part of the ‘Korea-Bangladesh Youth Exchange and Climate Action Project,’ students from South Korea, Jahangirnagar University, and Rajshahi University will participate in this cultural program. A delegation from South Korea shared details about the event during a courtesy call today at 10:00 AM with Professor Dr. Md. Shamsul Alam, Pro-Vice-Chancellor (Academic), who is currently performing the duties of the Vice-Chancellor. The Pro-Vice-Chancellor (Academic) welcomed the Korean delegation and assured them of full cooperation to ensure the event’s success. Young Eun Cho, Assistant Manager of the Korean University Council for Social Service; Eo Jiyoun, a Korean language instructor at Rajshahi University; and Lim Bong Taek were present at the meeting. Professor Dr. Mohammad Nazrul Islam, Pro-VC (Admin) of Jahangirnagar University; Md. Azmal Amin, Deputy Director of the Physical Education Office at JU; and Md. Kamruzzaman, Senior Deputy Director of the Department of Physical Education at Rajshahi University, were also present in the meeting.
Under the ‘Korea-Bangladesh Youth Exchange and Climate Action Project,’ various programs will be organized from January 13 to 26 at Rajshahi University, Jahangirnagar University, and the Bangladesh Krira Shikkha Protishtan. At Jahangirnagar University, the program will feature traditional Korean dance, Taekwondo, and Korean songs, alongside performances by students from Rajshahi University and Jahangirnagar University. During this meeting, the Korean delegation stated that the primary objective of this initiative is to create opportunities for educational and cultural exchange, focusing on the Korean language, Taekwondo, and Korean culture, while strengthening friendship and mutual understanding among the youth of both nations and fostering a sustainable bilateral partnership. Furthermore, the initiative aims to raise awareness among young people about the challenges posed by climate change and to encourage collaborative efforts to build global youth solidarity.
Mohammad Mahiuddin, PhD
Director (Acting)
Recent Press Releases
- জাবিতে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে দক্ষিণ কোরিয়া
- সেল জেনেটিকস এন্ড প্লান্ট বায়োটেকনোলজি ল্যাবের ধানের গবেষণা প্লট পরিদর্শন
- Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিন কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন