Feb 11, 2025
প্রেস বিজ্ঞপ্তি
‘ই’ ইউনিট এবং ‘এ’ ইউনিট-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১১ ফেব্রুয়ারি ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার আজ (১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার) ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ) এবং ‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পাঁচ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কম্পিউটার সায়েন্স সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিবেশ বিজ্ঞান বিভাগ, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ, গণিত বিভাগ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) তে ভর্তি পরীক্ষা পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামীকাল ১২ ফেব্রুয়ারি বুধবার ‘এ’ ইউনিটের অবশিষ্ট শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফলাফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- ‘‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking‘‘ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- `July Uprising 2024: An Overview of Oral History Archive’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- প্রজাপতিসহ সকল প্রাণীর প্রতি আমাদের মানবিক ও যথাযথ আচরণ করতে হবে - জাবি উপাচার্য
- চ্যান্সেলর কাপ আন্তঃহল ফুটবল এবং ছাত্রীদের উপাচার্য কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন \ উদ্বোধনী খেলায় ১০ নং (ছাত্র) হল ১-০ গোলে জয়ী
- ‘১৫তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স অফ আইএ-ইজি’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত \ সমাজের টেকসই উন্নয়নের জন্য ভূতাত্ত্বিক প্রকৌশলীদের ভূমিকা অপরিহার্য -জাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতায় দর্শন বিভাগ চ্যাম্পিয়ন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সমঝোতা স্মারক চুক্তি দ্বিতীয় মেয়াদে নবায়ন
- নারী শিক্ষার্থীদের জন্য নব নির্মিত খেলার মাঠ ও জাকসু কর্তৃক আয়োজিত ছাত্রীদের আন্তঃফ্যাকাল্টি ও ইনস্টিটিউট হ্যান্ডবল প্রতিযোগিতা উদ্বোধন
- ১ম বর্ষের শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত \ মেধা চর্চার পাশাপাশি, নৈতিকভাবে আলোকিত মানুষ হতে হবে - উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান
- ‘Celebrating Innovation and Capacity Building in Geospatial Science’ শীর্ষক GIS Day 2025 উদযাপন ও বিশেষায়িত কর্মশালা অনুষ্ঠিত