Nov 02, 2026
প্রেস বিজ্ঞপ্তি
Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ০২ নভেম্বর ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের আয়োজনে Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও অবকাঠামোগত বৈষম্য দূর করতে একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন করতে চাই। এছাড়া নতুন মাস্টারপ্ল্যানের আওতায় আইন ও বাণিজ্য অনুষদের সমন্বিত অবকাঠামো উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপাচার্য বলেন, বিশ্ব জলবায়ু কূটনীতি ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে জাতীয় নীতির সাথে সুসমন্বিত করতে হবে। এ লক্ষ্যে জাতীয় নীতির সাথে সমন্বয় করে সেমিনার আয়োজন করার জন্য অনুষদ ও বিভাগের প্রতি আহ্বান জানান। তিনি শিক্ষকদের বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলন কিংবা আন্তর্জাতিক পানিবণ্টনে সমঝোতায় আইনি ও তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম। সেমিনারে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক কে এম সাজ্জাদ মহাসীনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।
মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি
পরিচালক (ভারপ্রাপ্ত)
- Law and Global Politics: Addressing Power Structure in Forming and Developing International Law শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- বিশ্ববিদ্যালয়ে টেকসই বিদ্যুৎ সরবরাহ ও নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত
- জাবি উপাচার্যের সঙ্গে দক্ষিন কোরিয়া প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- পৃথিবীর সেরা ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান করে নেওয়া শিক্ষক-গবেষককে উপাচার্যের অভিনন্দন
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও ডাক টিকিট প্রদর্শনী
- Publishing Scientific Research Paper in Q1, Q2, Q3/impact factor Journals/Scopus শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- জাবি শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম ‘মানব’ চ্যাম্পিয়ন হওয়ায় উপাচার্যের অভিনন্দন
- ৪৯তম বিশেষ বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবির ৩৮ শিক্ষার্থীকে উপাচার্যের অভিনন্দন