জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
Jun 22, 2026
Jun 22, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২২ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের Cell Genetics and Plant Biotechnology Laboratory (CGPBL)-এর উদ্যোগে আজ "Hands-on Workshop on CRISPR/Cas9 Genome Editing: From Guide RNA Design to Vector Construction" শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র ক্লাস রুমে অনুষ্ঠিত এ কর্মশালায় শিক্ষার্থী ও তরুণ গবেষকসহ মোট ৪০ জন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল, সমন্বয়ক, Cell Genetics and Plant Biotechnology Laboratory (CGPBL), বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সোহেল রানা। রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালি বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান। অধ্যাপক ড. আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েল জানান, আধুনিক জীববিজ্ঞান, উদ্ভিদ বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ফসল উন্নয়ন গবেষণায় এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণাভিত্তিক দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক ধারণা অর্জন এবং ভবিষ্যৎ উদ্ভাবনী গবেষণায় সক্ষমতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Recent Press Releases
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল