Jun 30, 2026
প্রেস বিজ্ঞপ্তি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে বেলা একটায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব ও সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হুমায়ুন কবির চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদুর রহমানসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও সুপ্রিম সিডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ চুক্তির আওতায় শিক্ষা, গবেষণা, কৃষি উদ্ভাবন, বীজ প্রযুক্তি, ফসল উন্নয়ন, জৈবপ্রযুক্তি, প্রশিক্ষণের সহযোগিতা বৃদ্ধিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও সুপ্রিম সিড কোম্পানি লিমিটেড পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে। এর মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আগ্রহী বিভাগ, ইনস্টিটিউট, গবেষণাগার, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের গবেষণা ও উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হবে। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে কৃষি গবেষণা, বীজ প্রযুক্তি, ফসল উন্নয়ন, উদ্ভিদ জৈবপ্রযুক্তি, টিস্যু কালচার, মলিকুলার বায়োলজি, জিনোম এডিটিং, জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্যনিরাপত্তা, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ, কর্মশালা, সেমিনার, মাঠপর্যায়ের মূল্যায়ন এবং প্রযুক্তি উন্নয়ন।
সমঝোতা স্মারক চুক্তির উদ্যোগ গ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ মোহাম্মদ সোহায়েল বলেন, এ চুক্তির ফলে একাডেমিক ও মাঠ পর্যায়ের জ্ঞানের সমন্বয় হবে। এতে সার্বিকভাবে দেশের কৃষি এগিয়ে যাবে।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল