University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
Jun 30, 2026
Jun 30, 2026
প্রেস বিজ্ঞপ্তি
University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৩০ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা আজ সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকে গতিশীল করতে অটোমেশন সেল, আইসিটি সেল এবং আইকিউএসি’র মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। উপাচার্য বলেন, ‘মাই জেইউ’ অ্যাপের মতো উদ্ভাবনী উদ্যোগ শিক্ষার্থীদের রিয়েল-টাইম তথ্য প্রদান এবং তাদের ক্লাসমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তথ্য ব্যবহার করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ব র্যাংকিংয়ে ভালো অবস্থান অর্জন করছে। উপাচার্য নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং এগিয়ে নিতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও সচেতন থাকার পরামর্শ দেন। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে আরও তথ্যবহুল করার মাধ্যমে আন্তর্জাতিক র্যাংকিংয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক-গবেষকদের তথ্যসমূহ ওয়েবসাইটে আপলোড করার ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য বিশেষজ্ঞদের সমন্বয়ে আলাদা আলাদা কমিটি গঠনের মাধ্যমে এই অটোমেশন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করার ইচ্ছে ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি’র অধ্যাপক ড. এম শামীম কায়সার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
ড. মোহাম্মদ মহিউদ্দিন
পরিচালক (ভারপ্রাপ্ত)
Recent Press Releases
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সঙ্গে সুপ্রিম সিড কোম্পানি লিমিটেডের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর
- University Ranking: Action Plan শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- জাবি বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত
- আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৩-তম বার্ষিক সিনেট অধিবেশন || সকল প্রস্তুতি সম্পন্ন
- কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে CRISPR/Cas9 Genome Editing বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
- জেইউ-সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭ম পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ডিপিডিডি-এর সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান আগামীকাল