কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
Jun 25, 2026
প্রেস বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ এবং ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় সেবা পরিচিতি ও নবীন অভিযাত্রা’ শীর্ষক কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার| অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন আবু সাঈফ মো. মুনতাকিমুল বারী চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন শিক্ষার্থী কল্যাণ ও পারমর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আমিনা ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষার্থী কল্যাণ ও পারমর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেশন পরিচালনা করেন শিক্ষার্থী কল্যাণ ও পারমর্শদান কেন্দ্রের উপ-পরিচালক (মনোবিজ্ঞান) ড. ইফরাত জাহান, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত), ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক, বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত শিক্ষক ও যৌন নিপীড়ন অভিযোগ সেলের সভাপতি। এর আগে ২১ জুন ২০২৬ তারিখে কলা মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ২২ জনু ২০২৬ তারিখে সমাজবিজ্ঞান অনুষদ এবং আইন ও বিচার বিভাগ, ২৩ জনু ২০২৬ তারিখে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি এবং ২৪ জুন ২০২৬ তারিখে জীববিজ্ঞান অনুষদের জন্য কেন্দ্রীয় ও অনুষদভিত্তিক পরিচিতিমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
হাফিজুর রহমান
রিপোর্টার
জনসংযোগ অফিস
Recent Press Releases